1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

সয়াবিন তেল ব্যতীত অন্য কোনো পণ্যের সংকট নেই: ভোক্তার ডিজি

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৪.০৮ পিএম
  • ১৪০ Time View

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান জানিয়েছেন, আমরা আজকে কারওয়ান বাজারে খুচরা এবং পাইকারি দোকানগুলো পরিদর্শন করলাম। দোকানদারদের সঙ্গে আলাপ করে প্রত্যক্ষভাবে জানতে পারলাম, ভোজ্য তেল সয়াবিন ব্যতীত অন্য কোনো পণ্যের সংকট নেই। গত বছরের তুলনা এ বছর দাম কিছুটা কমতির দিকে। তাই দোকানদাররা চাহিদা মেটাতে কিছুটা হিমশিম খাচ্ছেন।

রোববার (২ মার্চ) রোজা উপলক্ষ্যে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে পরিদর্শন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ভোক্তার মহাপরিচালক বলেন, ভোজ্য তেল সয়াবিন পাইকারি বা সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা, সেটা জানার জন্য একটু সময় প্রয়োজন হবে। আমরা একটা তদন্ত কমিটি করব। তদন্ত করে এটা জানাতে পারব। সয়াবিন তেল পর্যাপ্ত থাকলে মানুষ স্বস্তিতে থাকবে। আমরা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, একজনের নামে খুচরা দোকানদার ২০ লিটার লিপিবদ্ধ করে রেখেছেন। যিনি একসঙ্গে ২০ লিটার ক্রয় করেন তিনিও বাজারে সংকটের কারণ হতে পারেন। আমরা যুক্তিসংগত পরিমাণ যেটা আমাদের প্রয়োজন, তার অতিরিক্ত আমরা ক্রয় করব না। পাইকারি দোকানদাররা জানান, আগের তুলনা সয়াবিন কম পাচ্ছেন। তারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছেন। তারাও স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com