1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

সব হারিয়ে শূন্য থেকে শুরু করতে চায় পাকিস্তান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.১৭ এএম
  • ১১২ Time View

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ আকিব জাভেদ এসেছিলেন। শুরুর ১২ প্রশ্নে কোথাও ছিল না বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির কারণ, ভারতের বিপক্ষে লড়াইয়ে পেরে উঠতে না পারা, স্বাগতিক হয়েও ছয়দিনের মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায়, ব্যর্থতার কারণসহ কত-কত প্রশ্ন।

১৩ নম্বর প্রশ্নে যখন পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ প্রসঙ্গ উঠে। খুশি হয়ে যান আকিব জাভেদ। গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ দিয়ে তাকে বলতে শোনা যায়, ‘‘ধন্যবাদ সৃষ্টিকর্তার আছে। কেবল আপনিই এখানে এগিয়ে যেতে চাইছেন।’’

আয়োজক হয়ে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায়ের ঘটনা নতুন নয়। পাকিস্তানও বিদায় নিয়েছে। কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বতা বাবর, রিজওয়ান, আফ্রিদিরা করতে না পারায় প্রবল সমালোচনা হচ্ছে। আগামীকালের ম্যাচটি তাদের জন্য মুখ রক্ষার।

এজন্য সব ভুলে শূন্য থেকে শুরুর কথা বললেন আকিব জাভেদ, ‘‘ক্রিকেট নিয়ে আলোচনায় দেখবেন, বাইরের যারা আছে তারা কেবল একটি নির্দিষ্ট ম্যাচ নিয়েই চিন্তা করে। কিন্তু খেলোয়াড়দের কথা ভাবুন, তারা ভাবছে মাঠে কি হয়েছে, কিভাবে হলো এবং কোথায় উন্নতি করতে হবে। প্রতিটি ম্যাচ নতুন নতুন চাপ তৈরি করেছে। আপনি যখন ব্যাটিং করবেন তখন কাজটা কিন্তু সহজ হয় না। এজন্য সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। আমরাও সেদিকেই নজর রাখছি। আর এটা চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপ নয়। সেরা আটটা দল খেলে। আগামীকালের ম্যাচটাও আমাদের জন্য সমান গুরুত্বের। আপনি যখন খারাপ অবস্থানে থাকবেন অবশ্যই চাইবেন যেন আপনার সেরা ক্রিকেটাই খেলতে। আমরাও আগামীকাল শক্তিশালী হয়ে খেলতে চাই এবং পরবর্তীতে সামনে এগিয়ে যেতে চাই।’’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com