বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ঈদ শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইডস মাধবপুরে পর্যটক তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ১ ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল CBMS এর মাধ্যমে গত আড়াই মাসে প্রায় ২৫ হাজার UP অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি! নবীনগরে ৩০ কেজি চালে কম দেন ২ থেকে ৩ কেজি!

দিনাজপুরে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২২ উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৪৪ Time View

দিনাজপুর প্রতিনিধি: সারা দেশের মত দিনাজপুরে ও আভ্যন্তরিন বোরো ধান সংগ্রহ অভিযান ২০২২ এর শুভ উদ্ভোধন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় ভার্চূয়ালি যুক্ত হয়ে সারা দেশে বোরো ধান সংগ্রহ ২০২২ এর শুভ উদ্ভোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।


এ সময় সিএসডি কার্যালয় হতে অন লাইনে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে অন লাইনে যুক্ত হয়ে ফিতা ও বেলুন উড়িয়ে দিনাজপুরে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ ২০২২ এর শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকী।

সরকারী ভাবে চলতি মৌসুমে সারাদেশ থেকে ৬ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন বোরা ধান সংগ্রহ করা হবে। এরই অংশ হিসেবে এই মৌসুমে দিনাজপুরে বোরা ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৮০২ মেট্রিক টন।

উদ্ভোধনের প্রথম দিনে সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের বোরো ধান চাষী কৃষক জালাল উদ্দীন এবং ৯নং আষ্কর পুর ইউনিয়নের বোরো ধান চাষী কৃষক ওবায়দুল ইসলামের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়।
এবার সরকারীভাবে প্রতি কেজি বোরো ধান ২৭ টাকা দরে ক্রয় করা হবে।

খাদ্য মন্ত্রনালয়ের আয়োজনে সারা দেশে বোরো ধান সংগ্রহের উদ্ভোধন অনুষ্ঠানে দিনাজপুরের পক্ষে জেলা প্রশাসক ছাড়াও অন্যান্যদের মধ্েয উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম,জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুজন সরকার,সিএসডির ব্যবস্থাপক আব্দুর রহিম,চাউল কল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন এবং চাউল কল মালিক গ্রুপের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন পাপ্পু সহ অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS