1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.০৮ পিএম
  • ৬৯ Time View

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ মানেই উত্তেজনা। ক্রিকেট বিশ্বের সবচেয়ে পুরোনো দ্বৈরথ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ। ফরম্যাট যেমনই হোক, তাতে থাকে আভিজাত্যের ছোঁয়া। লড়াই ছাপিয়ে দুদলের মাঝে কাজ করে ঐতিহ্য আর অহংবোধ। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির চলমান আসরে একই গ্রুপে পড়েছে দুদল। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ।

ওয়ানডেতে সর্বশেষ ৫ দেখায় অস্ট্রেলিয়া জিতেছে ৩টিতে। ইংল্যান্ডের জয় ২টি। দীর্ঘ ৮ বছর পর মাঠে গড়ানো চ্যাম্পিয়নস ট্রফির শুরুটা জয় দিয়েই করতে চায় দুদল। অস্ট্রেলিয়ার জন্য ব্যাপারটি তুলনামূলক কঠিন। মূল দলের ৫ জনকে ছাড়াই নামতে হচ্ছে মাঠে। টুর্নামেন্ট শুরুর আগে চোটের কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ ছিটকে যান। ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন আরেক পেসার মিচেল স্টার্ক। এছাড়া,  হঠাৎ করেই ওয়ানডে থেকে অবসর নেন মার্কাস স্টয়নিস।

কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব  দেবেন স্টিভেন স্মিথ। অসি অধিনায়ক বলেন, ‘শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আমরা চ্যাম্পিয়নস ট্রফি শুরু করব। বড় মঞ্চে পারফর্ম করার জন্য সবাই মুখিয়ে আছে। আশা করি, মাঠে দারুণ কিছু হবে।’

পেস আক্রমণের তিন স্তম্ভ নেই, নেই দুই তারকা অলরাউন্ডার। তবু, অস্ট্রেলিয়াকে সমীহের চোখে দেখছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাটলার জানান, ম্যাচটি মোটেও সহজ হবে না।

ইংলিশ অধিনায়ক বলেন, ‘তাদের তিনজন সেরা খেলোয়াড় নেই। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড লম্বা সময় ধরে অস্ট্রেলিয়ার সাফল্যের সাক্ষী। কিন্তু তাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে, যারা দুর্দান্ত। তারা যেকোনো সময় জ্বলে উঠতে পারে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ সবসময়ই কঠিন, তার ওপর চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া কেমন, তা সবাই জানে। এই ম্যাচটিও আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com