1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

সেঞ্চুরির পরও নিজেকেই দায় দিলেন হৃদয়

  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১.০৩ পিএম
  • ৭১ Time View

ভারতের  বিপক্ষে বাংলাদেশ হারলেও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন ব্যাটার তাওহিদ হৃদয়। শেষ দিকে পায়ে ক্র্যাম্প না করলে আরও কিছু রান করতে পারতেন দলের জন্য। ম্যাচের চিত্রও তখন ভিন্ন হতে পারত। এমনটাই আক্ষেপ এই ডানহাতি ব্যাটারের। 

ভারতের বিপক্ষে নবম ওভারেই বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩৫। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বনিম্ন রানের লজ্জার মুখে ছিল শান্তরা। তবে, ষষ্ঠ উইকেট জুটিতে সেই ধাক্কা সামাল দেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। তারা ১৫৪ রান যোগ করেন। 

হৃদয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। তার ব্যাট থেকে ১১৮ বলে ১০০ রানের ইনিংস আসে। ছয়টি চার ও দুটি ছক্কা তোলেন ডানহাতি এই ব্যাটার। জাকের আলী ১১৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। তানজিদ তামিম ২৫ ও রিশাদ হোসেন ১৮ রান যোগ করেন।

শেষদিকে রান করতে না পারার আক্ষেপ জানিয়ে হৃদয় বলেন, ‘আমরা ভাবনায় পরিষ্কার ছিলাম যে, টস জিতলে কী করতে চাই। ব্যাটিং করারই পরিকল্পনা ছিল গোটা দলের। দ্রুত কয়েকটি উইকেট পড়ে গেছে… এজন্য জিনিসটা এরকম হয়েছে। দ্রুত উইকেট যাওয়ার পরও যেভাবে ঘুরে দাঁড়িয়েছি আমি ও জাকের, দুজনের একজন যদি আরও ভালোভাবে ম্যাচটা শেষ করতে পারতাম, তাহলে অন্তত ২৬০-২৭০ রান হতো। তখন খেলার চিত্র ভিন্ন হতো।’

চোট প্রসঙ্গে হৃদয় জানান, ‘(এখন) আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার কাছে মনে হয় আমার ক্র্যাম্পিংটাই সমস্যা করেছে। আমি ঠিক থাকলে ২০-৩০ রান বেশি করতে পারতাম। (বাইরে থেকে হয়তো ব্যাটিং) সহজ মনে হয়েছে তবে এতটাও সহজ ছিল না, ৫ উইকেট যাওয়ার পরে। সেই সময়ে ধৈর্য ধরেছি, নিজের সাথে কথা বলেছি। কীভাবে এখান থেকে বের হওয়ার যায়।’

দুবাইয়ের উইকেট প্রসঙ্গে হৃদয়ের ভাষ্য, ‘উইকেট কঠিন ছিল শুরুর দিকে। তারাও সহজে ব্যাট করতে পারেনি। উইকেট নিয়ে কোনো কথা বলতে চাই না। যেমন উইকেট থাকবে সেটায়ই খেলতে হবে। ডিমান্ড অনুযায়ী খেলতে হবে। সব জায়গার কন্ডিশন এক না। যখন যা সামনে আসবে সে অনুযায়ী খেলতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com