1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

ফিক্সিং তদন্তে স্বাধীন কমিটি গঠন বিসিবির

  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.৫৩ এএম
  • ৭৯ Time View

ইতিহাসের সেরা বিপিএল উপহার দেওয়ার আশ্বাস দিয়েও ব্যর্থ বিসিবি। ফিক্সিংসহ ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বেশ চাপে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমতবস্থায় ক্রিকেটের স্বচ্ছতা ও স্পিরিট সমুন্নত রাখার লক্ষ্যে অ্যান্টি করাপশন ইউনিটের কাজে সহায়তার জন্য স্বাধীন কমিটি গঠন করল বিসিবি।

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) তিন সদস্যের কমিটির গঠনের খবর জানায় বিসিবি। ওই বিবৃতিতে বলা হয়, ‘বোর্ডকে ও বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটকে তদন্ত কাজে সহায়তা করবে এই কমিটি।’

আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসাইন হায়দারকে আহ্বায়ক করে গড়া কমিটির অন্য দুই সদস্য আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরি ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। ২০১৩ সালেও বিসিবির ফিক্সিং নিয়ে করা স্বাধীন তদন্ত কমিটির সদস্য ছিলেন তিনি।

এবারের বিপিএলে খেলা দেশি ১০-১২ জন ক্রিকেটারকে নিয়ে সন্দেহ বিসিবির দুর্নীতি দমন বিভাগের। তাদের সন্দেহের তালিকায় আছেন কয়েকজন বিদেশি ক্রিকেটারও। বিশেষ করে ১২ বলের ওভার, লম্বা লম্বা ওয়াইড, হুট করে ধীর ব্যাটিং ইত্যাদি বিষয়ে এরই মধ্যে বেশ ক’জন দেশি-বিদেশি ক্রিকেটারকে আকসু জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলেও জানা গেছে।

এই ইস্যুতে এর আগে বিসিবি জানায়, ‘বিসিবি বিপিএল-সংক্রান্ত সম্ভাব্য দুর্নীতিবিরোধী উদ্বেগ সম্পর্কিত গণমাধ্যম প্রতিবেদনে অবগত রয়েছে। বোর্ড পুনরায় নিশ্চিত করতে চায় যে, খেলার সততা ও আদর্শ রক্ষার প্রতি বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি আইসিসির দুর্নীতিবিরোধী বিধি কঠোরভাবে অনুসরণ করে এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com