1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

টিকে থাকার লড়াইয়ে খুলনার সংগ্রহ ২২০ রান

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৩.৫৯ পিএম
  • ৭২ Time View

মে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিলের লড়াই। বিশেষ করে, চার নম্বর অবস্থানের জন্য দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের লড়াই বাড়িয়েছে উত্তেজনা। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাজশাহী আছে চারে। ১০ ম্যাচে খুলনার পয়েন্ট ৮। তারা আছে পঞ্চম স্থানে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) খুলনা মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্সের। হারলে বিদায় নিশ্চিত হবে খুলনার।

বাঁচা-মরার ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় খুলনা। ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান তোলে দলটি।

ব্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে নেমে ১২ বলে ২১ রানের দ্রুতগতির ইনিংস খেলেন তিনি। তাকে বিদায় করেন শেখ মেহেদি। ১৪ বলে ১২ রান করে রান আউট হন অ্যালেক্স রস। এরপর উইলিয়াম বোসিস্তোকে নিয়ে জুটি গড়েন আরেক ওপেনার নাঈম শেখ। দুজন মিলে তোলেন ৮৮ রান।

দলীয় ১৪৮ রানে বোসিস্তোর উইকেট হারায় খুলনা। ২১ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৩৬ রান করেন বোসিস্তো। সাজঘরে ফেরেন আকিফ জাভেদের শিকার হয়ে। তবে, খুলনার রানের চাকা সচল রাখেন নাঈম। রংপুরের বোলারদের কাঁদিয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। ৭টি চার ও ৮টি ছক্কায় ৬২ বলে ১১১ রানে অপরাজিত থাকেন নাঈম। তাকে সঙ্গ দিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন করেন ১৪ বলে ২৯ রান। চতুর্থ উইকেট জুটিতে দুজনে মিলে যোগ করেন ৭০ রান।

রংপুরের পক্ষে একটি করে উইকেট পান মেহেদি ও জাভেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com