1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

উন্নত চিকিৎসার জন্য অভ্যুত্থানে আহত আরো ৬ জন থাইল্যান্ডে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১২.৫৪ পিএম
  • ৮৯ Time View

অভ্যুত্থানে আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়। এদের ৩ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৩ জন ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

এর আগে উন্নত চিকিৎসার জন্য ২২ জনকে বিদেশে পাঠানো হয়। এ নিয়ে অভ্যুত্থানে আহত ২৮ জনকে বিদেশে পাঠানো হলো। 

সিএমএইচ থেকে যে ৩ জনকে পাঠানো হয়েছে তারা হলেন- মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে ৩ জনকে পাঠানো হয়েছে তারা হলেন রাজিব (৩৬), মিজানুর রহমান ও হাফিজুর রহমান হাবিব।

আন্দোলনের সময়ে মোহাম্মদ ইসরাফিলের বাম হাতে গুলি লাগে। এতে তার বাম হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে হাড় ভেঙে গেছে। রোমান ঢালি ও তাহসান হোসেনের পিঠে গুলি লেগেছে। এতে তাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। হাফিজুর রহমান হাবিবেরও পুলিশের গুলিতে স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। রোবটিক ফিজিওথেরাপির জন্যই তাদের পাঠানো হয়েছে। 

রাজিবের (৩৬) মাথায় গুলি লাগে। অপারেশনের পরেও তার অবস্থা উন্নতি হচ্ছে না। তাই তাকে পাঠানো হয়েছে। মিজানুর রহমানের গুলি লেগে তার মুখ মন্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। অপারেশনের জন্য তাকে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com