1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

প্লে-অফের লড়াইয়ে খুলনার সংগ্রহ ১৮৭ রান

  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ৩.৪২ পিএম
  • ৬৫ Time View

পিএলের প্লে-অফের লড়াইয়ে নিশ্চিতভাবে টিকে আছে খুলনা টাইগার্স। সেই আশাকে বাস্তবতায় রূপ দিতে পরের ম্যাচগুলো ডু অর ডাই। এমন সমীকরণের সামনে থেকে আজ সোমবার (২৭ জানুয়ারি) ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে আগে ব্যাট করে তামিমের দলকে  ১৮৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খুলনা টাইগার্স। 

বিপিএলের ৩৫তম ম্যাচে বরিশালের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৮৭ রান তুলেছে খুলনা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন মোহাম্মদ নাইম শেখ। হাফসেঞ্চুরিতে ২৭ বলে ৫১ রানের ইনিংস উপহার দিয়েছেন খুলনার ওপেনার। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে টস হেরে ব্যাটিং পায় খুলনা। আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে তারা। দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও নাইম শেখ মিলে ওপেনিং জুটিতে তোলেন ৪৭ রান। মিরাজের আউটে ভাঙে এই জুটি। ইনিংসের ষষ্ঠ ওভারে ইবাদতের বলে বোল্ড হওয়ার আগে ২৯ রান করেন মিরাজ। 

দলীয় শতরানের আগ মুহূর্তে আউট হন আরেক ওপেনার নাঈম। নবম ওভারে ফাহিম আশরাফের বলে আউট হয়ে ফেরেন নাঈম। মিডল অর্ডারে নেমে আফিফ খেলেন ৩২ রানের ইনিংস আর এলেক্স রসের ব্যাট থেকে আসে ২০ রান। 

এরপর শেষের দিকে ব্যাটারদের ওপর ভর করে শেষ পর্যন্ত ১৮৭ রানের পুঁজি গড়ে খুলবা টাইগার্স। শেষদিকে নেমে ব্যাট হাতে ২০ রান করেন উইলিয়ামস। মাহিদুল অঙ্কন করেন ১২ বলে ২৭ রান। 

বল হাতে ৪৯ রান দিয়ে খুলনার পক্ষে দুই উইকেট নেন ফাহিম আশরাফ। একটি করে উইকেট নেন মোহাম্মদ নবি, জেমস ফুলার ও ইবাদত হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com