1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

লিভারপুল ছেড়ে যাওয়ার আগে শেষ ইচ্ছা জানালেন সালাহ

  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১০.৩১ এএম
  • ৬৩ Time View

লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালাহর চুক্তি নবায়ন করা না–করা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। ধারণা করা হচ্ছিল, এই জানুয়ারিতেই হয়তো নতুন করে চুক্তি নবায়ন হবে সালাহর। 

কিন্তু মাস শেষ হতে চললেও এখন পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে লিভারপুল সমর্থকদের মধ্যে চুক্তির শেষ ছয় মাসে প্রবেশ করা সালাহকে হারানোর আশঙ্কা বেড়ে গেছে।

এর আগে সালাহ নিজেও বলেছিলেন, এটা লিভারপুলে তার শেষ বছর। এবার লিভারপুল ছাড়ার আগে নিজের শেষ ইচ্ছা কী, সেটাও জানিয়ে দিয়েছেন সালাহ। বলেছেন, ক্লাব ছাড়ার আগে আরেকবার ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি জিততে চান তিনি।

২০১৭ সালে সিরি ‘আ’ ক্লাব এএস রোমা ছেড়ে লিভারপুলে আসেন সালাহ। এরপর ইয়ুর্গেন ক্লপের অধীনে নিজেকে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন সালাহ। ক্লপের অধীনে লিভারপুলের প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়কও ছিলেন সালাহ। 

এর মধ্যে লিভারপুল এবং প্রিমিয়ার লিগের সর্বকালের সেরাদের কাতারেও উঠে এসেছেন তিনি।

এমনকি ক্লপের বিদায়ের পর চলতি মৌসুমে আর্নে স্লটের অধীনেও আলো ছড়াচ্ছেন সালাহ। এখন পর্যন্ত চলতি মৌসুমে সব মিলিয়ে ৩২ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন সালাহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com