1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Title :
নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার মিঠু

  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৯.২৯ পিএম
  • ১০৬ Time View

রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারুক আহমেদ দায়িত্ব নেবার পর বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোর চেয়ারম্যান কে তা জানা ছিল না। অবশেষে বিসিবির পরিচালনা পর্ষদের ১৭ তম সভায় বেশিরভাগ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্ধারণ করে দেওয়া হয়। যেখানে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আগের মেয়াদের আম্পায়ার্স কমিটিতে থাকা ইফতেখার আহমেদ মিঠু। 

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয় হয়। সেই সঙ্গে তাকে আম্পায়ার কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও রাখা হয়েছে। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু নিজে। ২৩টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ২১টির ঘোষণা করা হয়েছে। বাকি দুটি কমিটি এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সবমিলিয়ে সাত পরিচালক পেয়েছেন ১১টি কমিটির দায়িত্ব। বোর্ড সভাপতি নিজের কাছে রেখেছেন মার্কেটিং কমিটির দায়িত্ব। পরিচালক ফাহিম সিনহা পেয়েছেন ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিকসের দায়িত্ব। আকরাম খানকে করা হয়েছে টুর্নামেন্ট ও ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। মাহবুব আনাম হয়েছেন এইচপির চেয়ারম্যান। সিসিডিএম-এ আগের মতোই থাকছেন সালাউদ্দিন। এছাড়া বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।

ডিসিপ্লিনারি ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান- সাইফুল আলম স্বপন চৌধুরি। মেডিকেল কমিটির চেয়ারম্যান- মঞ্জুরুল আলম। তবে ফাঁকা রাখা হয়েছে সিকিউরিটি ও ওয়ার্কিং কমিটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com