1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিরু গ্রেপ্তার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১.৩৫ পিএম
  • ৮৬ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিরু নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ পরিচয় দিতেন।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এইচ এম শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচ এম শফিকুর রহমান বলেন, ‘বুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাতে গুলশান থেকে আমরা হিরুকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা আছে। তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ড আবেদন করবেন।’

জানা গেছে, হিরু একজন ব্যবসায়ী। তিনি নিজেকে ওবায়দুল কাদেরের পালিত সন্তান পরিচয় দিতেন। এভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি।

আসাদুজ্জামান হিরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ জোগানদাতা ছিলেন বলে অভিযোগ আছে। ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় অর্থ লোপাট করার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com