1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

এক গানে আসিফ আকবর ও ইমরান মাহমুদুল

  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১.০৪ পিএম
  • ১১১ Time View

স্নেহাশীষ ঘোষের কাব্যমালায় ইমরান মাহমুদুলের সুর ও সঙ্গীতে আসিফ আকবর ‘মন জানে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। 

আসিফ আকবর বলেন, ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। আমরা একসঙ্গে যে কাজটি করলাম আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। 

ইমরান বলেন,  ছেলেবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই।  আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভিতর অন্যরকম এক অনুভুতি কাজ করে।  আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস  ।

ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায় নতুন বছরে তারা শোতাদের উপহার দিচ্ছে ‘মন জানে’ শিরোনামের এই গান। ৫ জানুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘মন জানে’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com