1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

পিএসএলের ড্রাফটে মুস্তাফিজ

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৩.০৭ পিএম
  • ৮০ Time View

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। পিএসএলের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এমনটা নিশ্চিত করা হয়েছে। আগামী ৮ এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএল।

গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। আসরে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় সেবার আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হয়েছিল তাকে। ভালো পারফরম্যান্স করলেও এবারের আইপিএলের আগে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ। ভিত্তিমূল্য দুই কোটি হলেও বাঁহাতি এই পেসারের প্রতি আস্থা রাখেনি কোনো দল।

লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের ১০ম আসর। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মে, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। আর তাই আইপিএলে না খেলায় সেই সময়ে পিএসএলে খেলার প্রত্যাশা করছেন মুস্তাফিজ। এর আগে আইপিএলের সাতটি আসরে খেললেও পিএসএলের মাত্র একটি আসরে খেলা হয়েছিল এই পেসারের।

২০১৭-১৮ মৌসুমে মুস্তাফিজ লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন। পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট। সেবার তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩। স্বদেশী ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল, আইপিএল, পিএসএল ছাড়াও শ্রীলঙ্কার এলপিএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলা হয়েছে মুস্তাফিজের।

এদিকে পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন বিশ্বের আরও কয়েকজন ক্রিকেটার। এদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা এবং ইংল্যান্ডের ডেভিড উইলি ও জেসন রয়ের নাম প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com