1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

সিরিয়ার নতুন প্রশাসনকে সামরিক প্রশিক্ষণ দিবে তুরস্ক

  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৮.৫৯ পিএম
  • ৯৮ Time View

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, সিরিয়ার নতুন প্রশাসনকে শাসন করার সুযোগ দেওয়া উচিত। তারা অনুরোধ করলে সামরিক প্রশিক্ষণ দিতে তুরস্ক প্রস্তুত।

রবিবার (১৫ ডিসেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার এক সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী বলে জানিয়েছে আনাদুলু এজেন্সি।

নেটো সদস্যদেশ তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন করেছে। এই বিদ্রোহীরা গত সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটিয়ে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছে।

তুরস্কের গোয়েন্দা প্রধান সিরিয়ার রাজধানী দামেস্ক পরিদর্শনের দুই দিন পর শনিবার সেখানে দূতাবাস পুনরায় চালু করেছে আঙ্কারা।

সাংবাদিকদের তুর্কি প্রতিরক্ষামন্ত্রী গুলার বলেন, তাদের (বিদ্রোহী) প্রথম বিবৃতিতে আসাদের পতন ঘটানো নতুন প্রশাসন ঘোষণা দিয়েছে যে, তারা সব সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে সম্মান করবে।

“আমরা মনে করি যে, নতুন প্রশাসন কী করে তা আমাদের দেখা দরকার এবং তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার।

তুরস্ক সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সামরিক সহযোগিতার কথা বিবেচনা করছে কি-না জানতে চাইলে গুলার বলেন, অনেক দেশের সঙ্গেই আঙ্কারার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি আছে।

সিরিয়ার নতুন প্রশাসন অনুরোধ করলে তুরস্ক প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি।

জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কথা বলে ২০১৬ সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে বিশাল অংশ জুড়ে উত্তরোত্তর চারটি সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক।

উত্তর-পশ্চিম সিরিয়ার আফরিন, আজেজ ও জারাব্লুস, উত্তর-পূর্বের রাস আল আইন এবং তেল আবিয়াদ শহরে তুরস্কের মোতায়েন কয়েক হাজার সেনা থেকে যাবে বলে ধারণা করা হচ্ছে।

গুলার বলেন, প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হলে আঙ্কারা সিরিয়ায় নতুন প্রশাসনের সঙ্গে তুরস্কের সামরিক উপস্থিতির বিষয়টি নিয়ে আলোচনা করা ও পুনর্মূল্যায়ন করে দেখতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com