1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ, স্বস্থি ফিরে পেয়েছে তোপখানাবাসী ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫.১৭ পিএম
  • ৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার  ১৪ ডিসেম্বর সকাল ১০ টার সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ করেন। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী এ দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। শহিদ শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের স্মরণে দিনটি পালিত হয়।

আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিরা, সাংবাদিক, শিক্ষক, ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আয়োজনটি শহিদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার একটি অনন্য উদাহরণ হিসেবে চিহ্নিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com