1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

ঋণ জালিয়াতি ও রেকর্ড খেলাপিতে জর্জরিত ব্যাংক খাত

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৯.৫৯ এএম
  • ৬৪ Time View

বিগত সরকারের আমলে দেশের ব্যাংক খাতে একের পর এক ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এ খাতের খেলাপি ঋণ। এর ফলে দেশের ব্যাংক খাত অর্থনৈতিকভাবে ব্যাপক দুর্বল হয়ে পড়েছে।

এদিকে শেখ হাসিনার ১৫ বছরের বেশি সময়ের ব্যাংকখাতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেওয়া কিছু সিদ্ধান্তের কারণে পরিস্থিতির আরও অবনতি হয় বলে অভিযোগ রয়েছে।

আওয়ামীলীগ আমলে প্রায় এক ডজন ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। রাজনৈতিক বিবেচনায় এসব ব্যাংককে অনুমোদন দেওয়া হয় বলে ব্যাপক সমালোচনা রয়েছে।

শেখ হাসিনা সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রকাশ্যেই স্বীকার করেছিলেন যে, রাজনৈতিক কারণে এসব লাইসেন্স দেওয়া হয়েছে।

২০০৯ সালে শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার কয়েক বছর পর থেকেই ব্যাংকখাতে একের পর এক বড় বড় ঋণ কেলেঙ্কারি সামনে আসতে থাকে, এতে করে ব্যাংকখাতের দুর্বলতাগুলো দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে।

এরপর ২০১০ সালের শুরুতে ব্যাংকখাতে অন্যতম চাঞ্চল্যকর ঋণ জালিয়াতির জন্য হলমার্ক গ্রুপের নাম সামনে আসে। অখ্যাত এই কোম্পানি কাগজপত্র জাল করে ৩ হাজার কোটি টাকার বেশি ঋণ নেয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে।

এরপরেই সামনে আসে বেসিক ব্যাংকের কেলেঙ্কারি। রাজনৈতিক বিবেচনায় এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে শেখ আব্দুল হাই বাচ্চুকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার সময়েই ব্যাংকটি ৪ হাজার কোটি টাকার উপরে ঋণ দেয় জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে।

প্রায় এক দশক আগে চেয়ারম্যান পদ থেকে বাচ্চুকে অপসারণ করা হলেও, এখনও চরম আর্থিক সংকটে রয়েছে ব্যাংকটি।

সাম্প্রতিক সময়ে এসে, সম্পদের দিক থেকে দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগ উঠতে শুরু করে। এই ব্যাংকের দখল নেওয়ার পর বিভিন্ন অনিয়মের মাধ্যমে চট্টগ্রাম-ভিত্তিক এস আলম গ্রুপ শত শত কোটি ডলার পাচার করেছে বলে অভিযোগ রয়েছে।

গত অক্টোবরে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অভিযোগ করেন, শেখ হাসিনার সময়ে দেশের ব্যাংকখাত থেকে অন্তত ১৭ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। এরমধ্যে এস আলম গ্রুপ ১০ বিলিয়ন ডলার পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com