1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১১.২২ এএম
  • ৫৫ Time View

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির নতুন অন্তর্বর্তী সরকারের তত্ত্ববধায়ক প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল-বশির। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি এই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর)  সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আল-বশির।

বিদ্রোহীদের ১২ দিনের ঝটিকা অভিযানে রাজধানী দামেস্ক দখল হওয়ার আগে মোহাম্মদ আল-বশির বিদ্রোহীদের-নেতৃত্বাধীন সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট (এসএসজি) এর প্রধান ছিলেন।

আল-জাজিরা জানায়, এই স্যালভেশন গভর্নমেন্ট ২০১৭ সালে ইদলিব প্রদেশে গঠিত হয়েছিল। উদ্দেশ্য ছিল, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারি সেবা থেকে বঞ্চিত জনগণকে সহায়তা করা। এ সরকারের ছিল নিজস্ব মন্ত্রীসহ বিভিন্ন বিভাগ এবং বিচারিক ও নিরাপত্তা কর্তৃপক্ষও। এসএসজি সরকারে এর আগে বশির উন্নয়নমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

হায়াত তাহরির আল-শাম বিদ্রোহী গোষ্ঠীর (এইচটিএস) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মোহাম্মদ আল-বশিরের। বাশার আল- আসাদ পতনের অভিযানে এই বিদ্রোহী গোষ্ঠীটি নেতৃত্ব দিয়েছে। আসাদের পতনের আগে থেকেই ইদলিব প্রদেশ ছিল হায়াত তাহরির আল–শাম এর নিয়ন্ত্রণে। সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট (এসএসজি) কার্যত তাদেরই নেতৃত্বাধীন সরকার।

এসএসজি পরে আলেপ্পোতেও কার্যক্রম শুরু করে। আসাদ পতনের অভিযানে আলেপ্পো ছিল বিদ্রোহীদের দখল করা প্রথম প্রধান শহর। বিদ্রোহীদের বিদ্যুৎগতির আক্রমণে গত রোববার পতন হয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের।

এরপরই সামনে আসে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। আল-বশিরকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করার খবর সোমবারই গণমাধ্যমে এসেছে। এবার আনুষ্ঠানিকভাবে তাকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ করল বিদ্রোহীরা।

সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাশার আল আসাদ সরকারের বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি ও আল-বশিরের সঙ্গে বৈঠক করেন বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি। পরে আল-জালালি সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি থাকার কথা সংবাদমাধ্যমকে জানানোর পর আল-বশিরকে নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ করা হলো।

আল-বশির ১৯৮৩ সালে ইদলিবের জাবাল আল-জাউইয়া শহরে জন্ম গ্রহণ করেন। আলেপ্পো ইউনিভার্সিটিতে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে লেখাপড়া সম্পন্ন করেন তিনি। এরপর শরিয়াহ ও আইন নিয়ে লেখাপড়া করেন ইদলিব ইউনিভার্সিটিতে।

ইংরেজি ভাষা, প্রশাসনিক পরিকল্পনা এবং প্রকল্প ব্যবস্থাপনা বিষয়েও তার অভিজ্ঞতা রয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রশাসনে যোগদানের আগে তিনি সিরীয় একটি গ্যাস কোম্পানিতে কর্মরত ছিলেন। সেখানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কাজ করেন তিনি।

পরে ২০২১ সালে সেই চাকরি ছেড়ে ইদলিবে বিদ্রোহীদের দলে যোগ দেন আল-বশির। ২০২২ ও ২০২৩ সালে সালভেশন গভর্নমেন্টের উন্নয়ন এবং মানবিক কল্যাণবিষয়ক মন্ত্রী হিসাবে কাজ করেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে ইদলিব প্রশাসনের শুরা কাউন্সিল বশিরকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে।

সিরিয়ায় এখন রাজনৈতিক অস্থিতিশীলতা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলো পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com