1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

সিরিয়ায় এক সপ্তাহে নিহত অন্তত ৩৭০ : জাতিসংঘ

  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১০.১২ এএম
  • ৫৯ Time View

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ে গত এক সপ্তাহে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া জীবন বাঁচাতে অন্তত তিন লাখ ৭০ হাজার মানুষ ঘর ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় শুক্রবার (৬ ডিসেম্বর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) বিষয়টি জানিয়েছে।

ওসিএইচএ সতর্ক করে বলেছে, দেশটির উত্তরাঞ্চলে শুরু হওয়া বৈরিতা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ফলে সিরিয়ার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। লড়াইয়ের কারণে দেশটির অবকাঠামোগত ক্ষতিসহ (জাতিসংঘের) ত্রাণ সরবরাহ কার্যক্রমও হুমকিতে পড়েছে।

ওসিএইচএ জানিয়েছে, গত এক সপ্তাহে শত শত বেসামরিক লোক হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওসিএইচএর মতে, সঠিক সংখ্যা নিশ্চিত না হওয়া গেলেও, শুধু হামা এলাকায় ৩৭০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া হাজার হাজার মানুষ দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পালিয়ে গেছে।

সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ার পর থেকে অন্তত তিন লাখ ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে এক লাখ মানুষ একাধিকবার স্থানচ্যুত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে ওসিএইচএ।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ৬০ থেকে ৮০ হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে ২৫ হাজারেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com