1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

ভক্তদের জন্মদিনের উপহার দিলেন রুনা লায়লা

  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১১.১০ এএম
  • ৮১ Time View

নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ভক্তদের ‘জন্মদিনের উপহার’দিলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের চমক দেন বিশ্বখ্যাত এ গায়িকা।

রোববার (১৭ নভেম্বর) ছিল রুনা লায়লার ৭২তম জন্মদিন। এ দিন উপলক্ষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক অনেক শুভেচ্ছাবার্তা পাঠান, ভালোবাসা দেন, গিফট দেন এবং দোয়া ও আশীর্বাদ তো থাকেই আপনাদের। আজকে আমি চিন্তা করেছি, আমি আমার এই জন্মদিনে আপনাদেরকে একটা গিফট দেব।’

একটি ভিডিও বার্তা প্রকাশ করে রুনা বলেন, গানের জগতে আমার ৬০ বছরের পথচলায় যা কিছু করেছি এবং আগামীতে কী করতে চাই সেগুলো তুলে ধরতে আপনাদের সবাইকে পাশে চাই। আপনাদের ভালোবাসা যেন থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের যত্ন নেবেন। আমি সবাইকে ভালোবাসি। অনেক ধন্যবাদ।

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘দ্যা রুনা লায়লা’ ফেসবুকে শেয়ার করে রুনা লেখেন, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেয়ার করে বেশ উচ্ছ্বসিত লাগছে।

রুনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা প্রথম গানটি  হলো মাসুদ করিমের লেখা ও সুবল দাসের সুরে বিটিভিতে প্রচারিত হওয়া ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’।

ইউটিউব চ্যানেলটির ভিডিও ভালো লাগলে ভক্তদের লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ করেন বিশ্বখ্যাত এই সঙ্গীতশিল্পী।

প্রসঙ্গত, বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা। নাচে পারদর্শী রুনা ক্যারিয়ার গড়েন গানের জগতে। সেখানেও বাজিমাত। গানের জগতে ছয় দশকের পথচলায় তার ঝুলিতে রয়েছে ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান। নব্বইয়ের দশকে মুম্বাইয়ে পাকিস্তানি সুরকার নিসার বাজমির সুরে একদিনে ১০টি করে তিন দিনে ৩০টি গানে কণ্ঠ দিয়ে গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com