1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

ফুলছড়িতে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৬.৪৬ পিএম
  • ৪৩৮ Time View

ফুলছড়ি(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২০ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলার ৮শ কৃষকের মাঝে বিনামূল্যে  সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতলুবর রহমান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ। ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া বলেন, খরিপ-১, ২০২১-২০২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফুলছড়ি উপজেলার ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে পটাশ এবং ২০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com