শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ আসনে ধানের শীষের এগিয়ে থাকা, কাছাকাছি ব্যবধানে জামায়াত চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের নিরঙ্কুশ বিজয় আংশিক ফলে ৩১ আসনে বিএনপি, ৭টিতে জামায়াত এগিয়ে ৭৩টি কেন্দ্রের ফলাফল: শাজাহানপুরে ৩৪,৯৯৪ ভোটে এগিয়ে বিএনপির মোরশেদ মিল্টন ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বেসরকারিভাবে বিজয়ী কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৭-১৮ তারিখে সরকার গঠন: আসিফ নজরুল ভোটে অনিয়মের অভিযোগ, তিন আসনে ভোট স্থগিতের দাবি ১১ দলীয় জোটের

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক জামাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮২ Time View

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জামালকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যার আদালতে হাজির করে পুলিশ।

এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৩০ অক্টোবর তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর রাতে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। যুবদল নেতা শামীম মারা যায়।

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS