1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

নবায়নযোগ্য জ্বালানিতে ১০ বছরের সুবিধা দেবে এনবিআর

  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ২.০৭ পিএম
  • ১৩১ Time View

পরিবেশবান্ধব নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করলে ১০ বছরের কর সুবিধা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (অক্টোবর ৩০) এনবিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

কর প্রশাসন জানিয়েছে, আগামী অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন ২০৩০ তারিখের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ বাণিজ্যিক উৎপাদন শুরু হলে বিনিয়োগকারীদের আয়ের ওপর কর ছাড় দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রথম ৫ বছর বিনিয়োগকারীদের কর সম্পূর্ণ মওকুফ করা হবে। পরপর ৩ বছর বিনিয়োগকারীদের আয়ের অর্ধেকের ওপর কর দিতে হবে। পরবর্তী দুই বছরে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প থেকে আয়ের ওপর কর ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

পরিবেশবান্ধব জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে ও জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমাতে বিদ্যুৎ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে এনবিআর এই কর সুবিধা দেয়। ১ জুলাই ২০২৫ তারিখ থেকে এ কর সুবিধা কার্যকর হবে।

এর আগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া বাকি সব বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে কর ছাড়ের প্রস্তাব দেয় এনবিআর। গত ২৭ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রায় ৩ হাজার ১০২ মেগাওয়াট ক্ষমতার ৩৭ নবায়নযোগ্য বিদ্যুৎ স্থাপনাসহ ৪২ বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com