1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১০.২৬ এএম
  • ১৫০ Time View

৫০৬ কোটি টাকার ঋণখেলাপির মামলায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রবিবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ব্যাংক এশিয়া চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৫০৬ কোটি টাকার ঋণ নিয়ে পরিশোধ করেননি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল হাসান। এর আগে জাতীয় সংসদে ঘোষিত শীর্ষ ২০ ঋণখেলাপির একজন তিনি।

আদালত সূত্র জানায়, সোহেল হাসান ও তাঁর প্রতিষ্ঠানের কয়েকজনের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার ঋণখেলাপির মামলা রয়েছে। খেলাপি ঋণের দায় স্বীকার করলেও তাঁরা পরিশোধে এগিয়ে আসছেন না। এ অবস্থায় তাঁরা দেশত্যাগ করলে বিপুল পরিমাণ ঋণ আদায় করা যাবে না। তাই বিবাদী যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য আদেশের অনুলিপি বিশেষ পুলিশ সুপার (অভিবাসন) বাংলাদেশ পুলিশ, মালিবাগ, ঢাকা বরাবরে পাঠিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com