পুঁজিবাজারে বড় পতন হয়েছে। এমন দিনে দর বেড়েছে ২টি আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের। তা-ও সার্কিটব্রেকারের প্রায় সর্বোচ্চ সীমায়। অথচ কোম্পানি দুটির মৌলভিত্তি খুবই দুর্বল। ব্যাপক লুটপাটের কারণে তহবিল বলতে কিছু নেই।
দিনাজপুর প্রতিনিধি– দিনাজপুরের বীরগঞ্জে ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী হানাদার বাহিনী ও তার দোসরসহ পাকিস্তানি সেনারা উপজেলার সাতোর ইউনিয়নের আরাজী চৌপুকুরীয়া গ্রামে নারোকীয় তান্ডব চালিয়ে মানুষ শুন্য গ্রাম করার জন্য শিক্ষিত, বুদ্ধিজীবী, কৃষকসহ ১৭ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে একটি গর্তে চাপা দিয়ে চলে যায়। সরজমিন তদন্তে জানা গেছে, ১৯৭১ সালের ১৭ মে রাত ৩ টার দিকে পাকিস্তানি সেনারা চৌপুকুরী গ্রামের ঐতিহাসিক জিন্দাপীর মাজার সংলগ্ন তৎকালীন চেয়ারম্যান তৈবুল আলম খোকার বাড়ির সামনে গাড়িগুলো দাড় করিয়ে বাড়ি বাড়ি তল্লাশী করে মহিলাদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে বাড়ির পুরুষদের ধরে এনে এক জায়গায় করে তাদের দ্বারায় মাটিতে গর্ত খুড়িয়ে গুলি করে হত্যা করে মাটি চাপা দেয়। এ ঘটনায় বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক, সাতোর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সাতোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান আলহাজ মোঃ রোজাউল করিম শেখ এর পিতা আরাজী চৌপুকুরিয়া গ্রামের মৃত খলিল উদ্দীন সরকারের পুত্র মোঃ সামছুদ্দীন সরকার ভুট্টু, তার ভাই নুরুল সরকার, কাছিম উদ্দীন সরকারের পুত্র ও মৃত খলিল উদ্দীন সরকারের জামাতা ঐ অঞ্চলের এক মাত্র পল্লী চিকিৎসক ডাঃ মোঃ কায়কোবাদ সরকার সহ ১৭ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। চেয়ারম্যান তৈবুল আলম খোকার পুত্র বীর মুক্তিযোদ্ধা আনিছুল আলম বুলু জানায়, স্বাধীনতার পর ১৯৭২ সালে সে উদ্যেগ গ্রহণ করে শহীদ পরিবারবর্গ ও গণ্যমান্য ব্যক্তির সহযোগিতায় গণহত্যার স্মৃতি সংরক্ষণে জায়গাটি ইট দিয়ে ঘিরে দুটি গন কবর করে পরিনত করা হয়েছে। দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, দেশ স্বাধীনতা লাভের দীর্ঘ দিন পরে জননেত্রী শেখ হাসিনার নৃতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠনের পর ২০১৩ সালে ২৭ সেপ্টেম্বর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের কাছে জানান দেওয়ার জন্য সেখানে তিনি জেলা পরিষদের সহযোগিতায় জিন্দাপীর গণ্যহত্যা স্মৃতিস্তম্ব, লাল সবুজের সৃতিসৌধ ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরি করে গনহত্যায় ১৭ জন শহীদের নাম ফলক তৈরী করনে। সাতোর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দধী নাথ রায় জানায়, প্রতিবছর ১৭ মে এই গণ্যহত্যা দিনটিকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা পরিবার, শহীদ পরিবারের সদস্যরা ও এলাকার সর্ব সাধারণ স্মৃতিস্তম্বে শ্রদ্ধা জানিয়ে ”জিন্দাপীর গণহত্যা দিবস” পালন কওে থাকেন। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় সহযোগী প্রতিষ্ঠান ”গনহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষনা কেন্দ্রের পক্ষে একটি টিম ২০১৮ সালে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কয়েক দিন ঘুরে মুক্তিযোদ্ধা পরিবার, শহীদ পরিবার ও এলাকার বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে দিনাজপুর সরকারী সিটি কলেজের অধ্যক্ষ গবেষক মোজাম্মেল বিশ^াস এর সহযোগিতায় ১৯৭১ গনহত্যা-নির্যাতন নির্ঘন্ট গ্রন্থমালার সম্পাদক মুনতাসীর মামুন ”জিন্দাপীর গণহত্যা” নামে একটি বইয়ে বাস্তব চিত্র তুলে ধরে প্রকাশ করেন।
অস্বাভাবিক আমদানি ব্যয় বাড়লেও সেই হারে বাড়ছে না রফতানি আয় এবং রেমিট্যান্স। এতে লাগামহীনভাবে বাড়ছে ডলারের চাহিদা। কিন্তু সেই অনুপাতে সরবরাহ বাড়ছে না। ফলে এক দিনের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। আজ সোমবার (১৬ মে) অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি:– দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নে ভুট্টা চুরির অপরাধে এক প্রতিবন্ধী পাগল কে হত্যার বিচারের দাবীতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। আপোষের নামে টালবাহানা করে কালক্ষেপণ করছে জনপ্রতিনিধি ও স্থানীয় নেতারা।
সড়কে যানজট নিরসনসহ সার্বিক শৃঙ্খলার কথা উল্লেখ করে রাত ৮টার পর পরই রাজধানীতে দোকান বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার
সাপ্তাহিক ছুটি এবং বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে টানা তিনদিন বন্ধ থাকার পর আজ সোমবার (১৬ মে) আবারও লেনদেন শুরু হয় পুঁজিবাজারে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে
সোমবার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের মাধ্যমে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য বিতরণের কথা ছিল। সেটি স্থগিত করেছে সরকার। টিসিবির ট্রাকে করে সয়াবিন তেলসহ নিত্য পণ্য বিক্রির পরিকল্পনা কেন বাদ
আজ সোমবার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৬টির বা ৬.৮২ শতাংশের । এদিন কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল
আজ সোমবার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে ৩৪৮টির বা ৯১.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিটের । এদিন কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে