1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

পরিবেশ দিবসে এমটিবি ও এলএসএস’র উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৫.০৬ পিএম
  • ২৫৫ Time View

“জলবায়ু আন্দোলনের বার্তা উচ্চারিত হোক শিশুদের কণ্ঠে” প্রতিপাদ্য বিষয়ে ‘এমটিবি এলএসএস এনভায়রনমেন্ট ডে ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর চূড়ান্ত পর্বের আয়োজন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং লাল সবুজ সোসাইটি (এলএসএস)।

বিশ্ব পরিবেশ দিবস ২০০০ উপলক্ষ্যে গত ৫ জুন রাজধানীর এমটিবি টাওয়ারে চূড়ান্ত পর্বের আয়োজন হয়।

“১০০% নবায়নযোগ্য শক্তির চাহিদা পূরণের একমাত্র সমাধান হল জলবিদ্যুৎ” এ বিতর্কের চূড়ান্ত পর্বে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

এতে পরিকল্পনামন্ত্রী এম. এ.মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক, এস এম অজিয়র রহমান। এছাড়া উপস্থিত ছিলেন এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ।

উল্লেখ্য, ‘পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ক এই আন্তঃস্কুল বিতর্কটি ১৬ মে শুরু হলেও ১৮ মে প্রধান অতিথি হিসেবে সৈয়দা রুবিনা আক্তার মীরা, এমপি এর ভার্চুয়ালি উদ্বোধন করেন। এতে সারাদেশের ৫০টিরও বেশি স্কুলের ক্ষুদে বিতার্কিকরা ভার্চ্যূয়ালি অংশগ্রহণ করে। এই দিন বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত লেখক, সাহিত্যিক এবং কিশোর আলোর সম্পাদক, আনিসুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com