মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশে শান্তি-শৃঙ্খলা নেই: মোমিন মেহেদী কালিয়ায় ”আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণঢ্য র্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার ও লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বকেয়া ফি–চার্জে প্রার্থীতা বাতিল হবে না, জানালো বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন ময়মনসিংহে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’ উপলক্ষে সংবাদ সম্মেলন আগামীকাল ১০ ডিসেম্বর সকাল ১১টায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন করছে জাতীয় রাজস্ব বোর্ড নারীর স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাশের দাবিতে আলোচনা সভা রাষ্ট্রীয় ন্যারেটিভের অপব্যবহার, “জঙ্গি অভিযান” নাটক এবং বিচারহীনতার বিরুদ্ধে সত্য উদঘাটন ও ন্যায়বিচারের দাবি

উত্থানের আড়ালে দরপতন, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১০৭ Time View
dse-cse

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৪৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে,

বৃহস্পতবার ডিএসইতে ৬৮৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০ কোটি ৬২ লাখ টাকা কম। গতকাল  ডিএসইতে ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ২৯৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৭ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS