1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ফের দর বাড়ার শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৫.০৮ পিএম
  • ২০৬ Time View
Meghna

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে ফের মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড অবস্থান করছে । আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে,
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১৫৫ বারে ৩ হাজার ৩৮টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা বা ৯.৫৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৮.৫৭ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস, ডেসকো, ইউনাইটেড ইন্স্যুরেন্স, শমরিতা হসপিটাল, অ্যারামিট সিমেন্ট, বার্জার পেইন্টস ও একমি পেস্টিসাইডস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com