রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আমদানির পরও পেঁয়াজের মূল্যবৃদ্ধি অব্যাহত, কেজি ১৪০–১৫০ হৃদ্‌যন্ত্র সচল, তবে হাদির মস্তিষ্কের অবস্থা আশঙ্কাজনক: ডা. আরিফ হাদিকে গুলির ঘটনা: চুয়াডাঙ্গা–মেহেরপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা আমরা কেউ এখন নিরাপদ নই : মোমিন মেহেদী জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে মৎস্যজীবী সম্প্রদায়ের জেলা ভিত্তিক প্রতিনিধিদের সংবাদ সম্মেলন নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই: তারেক রহমান হাদীকে গুলি করার প্রতিবাদে রাজিবপুরে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ শিশুদের সাবলীল পাঠক হিসেবে গড়ে তুলতে হবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ

সিটি ব্যাংক ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২০৬ Time View

সিটি ব্যাংক এবং এভারকেয়ার হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় ব্যাংকটির সিটিজেম গ্রাহকরা অগ্রাধিকার ভিত্তিতে নিজের ও পরিবারের সদস্যের জন্য এভারকেয়ার হসপিটাল ঢাকা ও চট্টগ্রাম থেকে বছরে একবার কমপ্লিমেন্টারি হেল্থ স্ক্রিনিং সার্ভিস পাবেন।

সিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও এভারকেয়ার হসপিটালের হেড অব মার্কেটিং, ভিনয় কাউল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল্লাহ চৌধুরী, হেড অব রিটেল ব্যাংকিং, অরূপ হায়দার, হেড অব সিটিজেম, ফারিয়া হক এবং এভারকেয়ার হসপিটালের হেড অব ফিন্যান্স, মুস্তফা আলিম আওলাদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিটিজেম প্রায়োরিটি ব্যাংকিংয়ের এটি একটি অংশিদারিত্বমূলক বিশেষ পরিষেবা যা শুধু সিটিজেম গ্রাহকরাই পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS