1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

বিজিআইসি ফুটবল টুর্নামেন্ট-২০২৫

  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১১.২৬ পিএম
  • ৬৮ Time View

বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি)-এর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হলো সম্প্রতি। রাজধানীর আফতাবনগর কিক অফিসিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে ক্লেইমস অ্যান্ড রি-ইনসিওরেন্স এবং রানার-আপ হয়েছে এইচআর বিভাগ। বিজিআইসি’র বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত চারটি দল উক্ত ফুটবল খেলায় অংশ গ্রহণ করে । সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এই টুর্নামেন্ট চলে।

খেলার মাঠে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজিআইসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (টেকনিক্যাল) মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাসুক মুর্শেদ। টুর্নামেন্টের ধারাভাষ্যে ছিলেন এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম এবং অবলিখন বিভাগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হাসান মাহমুদ রিয়াদ।

কোম্পানীর প্রধান কার্যালয়ে চ্যাম্পিয়ান ক্লেইমস অ্যান্ড রি-ইনসিওরেন্স এবং রানার-আপ এইচআর বিভাগের দলীয় অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন বিজিআইসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী। পুরস্কার বিতরণের সময় তিনি বলেন, এই খেলার মাধ্যমে বিজিআইসি’র ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

পুরস্কার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ইমরান রউফ, চৌধুরী মোঃ আবু সাঈদ, মোঃ নজরুল ইসলাম, রাশিদা বানু, সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, মোঃ মানিক মিয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব সাইফুদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com