1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের হেক্সা পূরণ

  • আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৭.৫৩ এএম
  • ২৩৫ Time View

ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সমর্থকরা মুখিয়ে থাকেন এই দুই দলের লড়াই দেখতে। সেটা যদি হয় ফাইনাল তবে তো কথাই নেই। এবার ফিফা ফুটসাল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।

ফুটবল বিশ্বকাপে অবশ্য কখনোই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফাইনালে মুখোমুখি হয়নি। তবে এবার ফুটবলেরই আরেক সংস্করণ ফুটসালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় দুই দল। ফুটবল বিশ্বকাপের মতো উত্তাপ ছড়াতে না পারলেও ফুটসাল বিশ্বকাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ দেখতে মুখিয়ে ছিলেন অনেকেই।

আজ রোববার (৬ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। এক যুগ আগে থাইল্যান্ডে শেষবার ফুটসালের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। অতিরিক্ত সময়ে স্পেনকে হারিয়ে জিতেছিল পঞ্চম শিরোপা। তারপর থেকেই হেক্সা পূরণের অপেক্ষায় ছিল তারা।

অন্যদিকে টানা তৃতীয় ফাইনাল খেলল আর্জেন্টিনা। ২০১৬ সালে রাশিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর ২০২১ সালে ফাইনালে উঠলেও পর্তুগালের কাছে ফাইনালে হেরে যায় তারা। এবারও হার সঙ্গী হলো আলবিসেলেস্তাদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com