শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ৭৬৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

বিদায়ী সপ্তাহ শেষে (১৫ থেকে ১৯ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ২৪২ কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৩২৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ৩২ শতাংশ বা ২ হাজার ২৪২ কোটি টাকা।

গত সপ্তাহের তুলনায় ডিএসইর সব সূচক বেড়েছে। চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৮ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ। তবে ডিএসইএস সূচক বেড়েছে ১২ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৯৭ শতাংশ।

সূচকের উত্থানের পরও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪৫২ কোটি ৩৪ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২২১ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেন কমেছে ৭৬৯ কোটি ১১ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪২টি কোম্পানির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS