1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

চুয়াডাঙ্গা কোর্টমোড়ে পুলিশের চেকপোস্ট: ৫ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা, মাদকসহ এক যুবক আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১.৪৪ এএম
  • ২৮৪ Time View

মোঃ আব্দুল্লাহ হক, স্টাফ রিপোর্টার: লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় কঠোর অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার ১৭ ডিসেম্বর রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে শহরের কোর্টমোড় ও দোয়েল চত্বরে ৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয় এবং এর মধ্যে ৩টি মোটরসাইকেল আটক করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় একটি অটোরিকশা তল্লাশি করে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের শ্রী মিলন বিশ্বাসের ছেলে নব মুসলিম আব্দুল্লাহ (২৫)-কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে কোমল পানীয় (গিয়ার)এর বোতলে রাখা আনুমানিক ২৫০ গ্রাম বাংলা মদ উদ্ধার করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, “লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পাশাপাশি চেকপোস্টের মাধ্যমে অবৈধ কোনো মালামাল পরিবহন হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি করা হচ্ছে।”

চুয়াডাঙ্গা সদর থানার ওসি  মোঃ মিজানুর রহমান জানান  কোর্টমোড়ে পুলিশের চেকপোস্টে যাত্রীবাহী অটো তল্লাশির সময় এক যুবককে তল্লাশি করে মাদকসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম, ট্রাফিক পুলিশের সদস্যরা, সদর থানার এসআই অনুজ কুমার সরকার, পুলিশ সার্জেন্ট আশরাফুজ্জামান ও রাজ্জাকসহ সংশ্লিষ্টরা।

সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com