1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ডিএসই পর্ষদে ২ পরিচালক নির্বাচিত

  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০.৫৮ পিএম
  • ২৫০ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে দুটি শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন রেপিড সিকিউরিটিজ লিমিটেডের প্রতিনিধি মো. হানিফ ভূইয়া এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রতিনিধি মো. সাজেদুল ইসলাম।

গত সোমবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

বুধবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠেয় ডিএসইর ৬৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসই।

জানা গেছে, ডিএসইর পরিচালনা পর্ষদের দুটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য এক্সচেঞ্জের বিদ্যমান পরিচালনা পর্ষদ গত ১৪ অক্টোবর ১১০১তম বোর্ড সভায় অবসরপ্রাপ্ত বিচারপতি (বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন) মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম এবং ড. মো. জহিরুল ইসলাম।

নির্বাচন কমিশন দুজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ২৮ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুসারে ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর (অফিস চলাকালীন সময় বিকেল ৫টা) পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময়ে শুধুমাত্র এই দুইজন মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠেয় ৪৬তম এজিএমে বিদ্যমান পরিচালনা পর্ষদের দুইজন শেয়ারহোল্ডার পরিচালক অবসর গ্রহণ করবেন। তারা হলেন শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং শেয়ারহোল্ডার পরিচালক মো. শাকিল রিজভী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই দুই শেয়ারহোল্ডার পরিচালক তাদের স্থলাভিষিক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com