1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন টাইগাররা

  • আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৪৯ পিএম
  • ১৫৭ Time View

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ২৩ বছরে পাকিস্তানকে একবারও এই ফরম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ। সেই দলটাকেই সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা; সেটাও কিনা আবার তাদের মাটিতেই। টাইগারদের এমন ঐতিহাসিক সিরিজ জয় সাড়া ফেলেছে পুরো বিশ্বের ক্রিকেটাঙ্গনে।

ইতিহাস গড়ে দেশে ফেরা ক্রিকেটারদের পুরস্কৃত করতে কোনো কমতি রাখেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার জানা গেল, বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

শান্তদের পুরস্কৃত করতে আগামীকাল (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে পাকিস্তান সিরিজের দলে থাকা ক্রিকেটারদের ৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বড় কোনো সিরিজ জিতলে ক্রিকেটারিদের বোনাস দেয়ার রীতি রয়েছে বিসিবিতে। এবার অবশ্য ক্রিকেটাররা বিশেষ পুরস্কার পাচ্ছেন সরকারের পক্ষ থেকে।

পাকিস্তান সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ব্যস্ততার মধ্যেই এসব সংবর্ধনায় অংশগ্রহণ করছেন তারা। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com