1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা

  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২.১৭ পিএম
  • ১২৬ Time View

চলমান শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে শারমিন গ্রুপ, অনন্ত গ্রুপ, মন্ডল গ্রুপ, লুসাকা গ্রুপসহ অন্তত ২২টি পোশাক কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ও আজ সকালে কারখানাগুলোর সামনে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী- এ সংক্রান্ত নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

এছাড়া, বুধবার (১১ সেপ্টেবর) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা ছিল, কিন্তু বিভিন্ন দাবিতে শ্রমিকরা কাজ না করায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে, এমন কারখানার সংখ্যা অন্তত ৮টি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা শিল্প সংশ্লিষ্টদের।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিল্পাঞ্চলের কোথায় কোনো সহিংসতার ঘটনা নেই। যারা পারছেন, কারখানা চালাচ্ছেন- যারা পারছেন না, ছুটি দিয়ে দিচ্ছেন। ২২টি কারখানা কর্তৃপক্ষ ১৩ (১) ধারায় আজ কারখানা বন্ধ ঘোষণা করেছে বলে উল্লেখ করেন।

এদিকে, বেতনভাতার দাবিতে আজও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বুধবার সকাল ৮টা থেকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেতন-ভাতার দাবিতে সড়কে অবস্থান নেন তারা।

গতকালও বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩ (১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বে-আইনী ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারেন। এক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না। গতকাল পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পর, বিভিন্ন পোশাক কারখানার মালিকপক্ষ নিজেরাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com