1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

সড়ক অবরোধে মেট্রোরেলে বেড়েছে যাত্রী সংখ্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৭.২৮ এএম
  • ১০৭ Time View

সড়ক অবরোধের কারণে রাজধানীতে গত কয়েক দিন মেট্রোরেলে বেড়েছে অতিরিক্ত যাত্রীর চাপ। অন্যান্য দিনের তুলনায় অবরোধের দিনগুলোতে যাত্রীর সংখ্যা ছিলো প্রায় ২০ শতাংশ বেশি।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে গত কয়েকদিন অর্ধদিবস সড়ক অবরোধ থাকলেও আজ বুধবার সারাদিনই ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। যাত্রীর চাপ সামলাতে কয়েকটি স্টেশনের গেইট সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ‘সাধারণত আমরা প্রতিদিন প্রায় তিন লাখ যাত্রী পরিবহন করি। কিন্তু গত কয়েক দিনে প্রতিদিন সাড়ে ৩ লাখ থেকে ৩ লাখ ৬০ হাজার যাত্রী মেট্রোতে চলাচল করেছে।’  

মতিঝিল, সচিবালয়, কারওয়ান বাজার ও উত্তরা উত্তর স্টেশনে সবচেয়ে বেশি যাত্রী ছিল বলে জানান তিনি।

সাময়িকভাবে গেট বন্ধ রাখার বিষয়ে তিনি জানান, প্রথম তলায় যাত্রী অবস্থান করার একটি নির্দিষ্ট ক্ষমতা আছে। ভিড় বেশি হয়ে গেলে সাময়িকভাবে ওই স্টেশনগুলো বন্ধ রাখতে হয়েছে।

যখন যাত্রীরা প্ল্যাটফর্মে চলে যায় এবং প্রথম তলা কিছুটা ফাঁকা হয় তখন গেট খুলে দিয়ে যাত্রীদের প্রবেশের ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।

উল্লেখ্য, কোটা বিরোধী আন্দোলনে আজ সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। গত ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ নামে এই কর্মসূচি শুরু হয়। প্রথম দুদিন অর্ধদিবস অবরোধ চলার পর মঙ্গলবার একদিন বিরতি দিয়ে আজ সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলে।

আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সড়ক অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com