1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Title :
বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পথে বিএসইসি দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পূনর্বহালের দাবীতে রাঙ্গামাটিতে কর্মসূচীর ঘোষণা কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল, আটক-৪৫ সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে অনলাইন ভ্যাট রিটার্নের প্রস্তুতি, সময় বাড়াল এনবিআর সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ, অনুমোদন পেল ৩০% লভ্যাংশ সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ক্রাউন সিমেন্ট সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ঈদুল আজহায় ৩৯৪ টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত ১২৯৪ জন আহত: যাত্রী কল্যাণ সমিতি

২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান

  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬, ১০.৫৯ এএম
  • ১৩০ Time View

ঢাকা, ১৭ মে ২০২৬ — সম্প্রতি কিছু গণমাধ্যমে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র নারায়ণগঞ্জ শাখার এলসি (Letter of Credit) লেনদেন সংক্রান্ত অভিযোগ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ব্যাংক স্পষ্টভাবে জানাচ্ছে যে উল্লিখিত অভিযোগগুলো মূলত ২০১৭-২০২৩ সালে নারায়ণগঞ্জ শাখায় সংঘটিত যা তৎকালীন চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের সময়কার। প্রিমিয়ার ব্যাংক এ ধরনের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতা করছে যাতে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হয়।

অতীতে কোনো অনিয়ম ঘটলেও (যা বর্তমানে তদন্তাধীন) তা ব্যাংকের নীতি বা বর্তমান ব্যবস্থাপনার প্রতিফলন নয়। ব্যাংক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করেছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এলসি লেনদেন পরিচালনা করছে।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান বলেন: “আমাদের অডিটে দায়গুলো সংশ্লিষ্ট ২৬ প্রতিষ্ঠানের কারখানা মালিকদের নামে শনাক্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসাথে একটি স্বাধীন ফরেনসিক অডিট পরিচালিত হচ্ছে, যাতে পুরো পরিস্থিতি সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ধারণা পাই এবং তদন্ত শেষে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করতে পারি।”

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ মনজুর মফিজ বলেন: “আমরা আমাদের গ্রাহক ও অংশীদারদের আশ্বস্ত করতে চাই যে প্রিমিয়ার ব্যাংক আর্থিকভাবে সুদৃঢ় এবং পরিচালনাগতভাবে স্থিতিশীল। বর্তমানে যে অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে প্রিমিয়ার ব্যাংকের সুনাম ও কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। আমরা ইতোমধ্যে অভ্যন্তরীণ পর্যবেক্ষণ জোরদার করেছি এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com