1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
রেল কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভৈরব স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদসভা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশনটি পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে কালিয়া উপজেলা পরিষদের জুলাই মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পিকেএসএফ-এর সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চুক্তি স্বাক্ষর ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস উৎসে কর মনিটরিং জোরদারের উদ্যোগকে স্বাগত, হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন

নরসিংদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১০.০৯ পিএম
  • ১৯১ Time View

স্টাফ রিপোর্টারঃ নরসিংদীতে ধান মাড়াইয়ের কাজ করার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চাকশাল মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

পাঁচদোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন: সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার তাহের আলীর ছেলে বিজয় মিয়া (১৮) ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর এলাকার কবির মিয়া (২৭)। আর সিরাজ মিয়া ও সৌরভ নামের আহত দুইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, কয়েকজন কৃষক ও কৃষিশ্রমিক চাকশাল মাঠে ধান কাটা শেষে মাড়াইয়ের কাজ করছিলেন। সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে কবির মিয়া নামে এক কৃষিশ্রমিক ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিজয় মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com