1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Title :
রেল কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভৈরব স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদসভা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশনটি পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে কালিয়া উপজেলা পরিষদের জুলাই মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পিকেএসএফ-এর সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চুক্তি স্বাক্ষর ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস উৎসে কর মনিটরিং জোরদারের উদ্যোগকে স্বাগত, হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন

ভৈরবে ১৯টি টিকেটসহ রেলওয়ে খালাসী কর্মী আটক করেছে রেলওয়ে পুলিশ

  • আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪, ১০.১০ পিএম
  • ৩৯০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৯টি ট্রেন টিকেটসহ রেলওয়ে খালাসী কর্মীকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।

আজ সোমবার (৬ মে) বেলা সাড়ে ১২ টায় কুলিয়ারচর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত খালাসী কর্মী নরসিংদী জেলার বেলাবো থানার বিন্নাবাইত গ্রামের আইন উদ্দিনের ছেলে আরমান আলী (৩৫)। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আলীম হোসেন শিকদার।

রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, গত এক সপ্তাহ যাবত ট্রেন টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত। এক সপ্তাহে কুলিয়ারচর ও ভৈরব স্টেশন থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের দেয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার কুলিয়ারচর স্টেশন থেকে খালাসী কর্মী আরমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। মোবাইল চেক করে অ্যাপসের মাধ্যমে ক্রয়কৃত ১৯টি টিকেট পাওয়া যায়। 

এ বিষয়ে খালাসী কর্মী আরমান আলী স্বীকার করে বলেন, গত তিনমাস যাবত তিনি এ ব্যবসার সাথে জড়িত। নিজের নিকট আত্মীয় স্বজনের আইডি কার্ড ব্যবহার করে বিভিন্ন রুটের টিকেট কেটে ক্রয় বিক্রয় করেন। 

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আলীম হোসেন শিকদার জানান, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন রেল স্টেশনে টিকেট কালোবাজারিরা বেশ সক্রিয় রয়েছে। এমন অভিযোগ নিত্যদিনের। টিকেট কালোবাজারি চক্র নিয়মিত ব্লাকের মাধ্যমে টিকেট বিক্রি করে থাকে। আজ বেলা সাড়ে ১২ টায় কুলিয়ারচরে স্টেশন থেকে ৩৩টি আসন বিশিষ্ট ১৯টি রেল টিকেটসহ খালাসী কর্মীকে আটক করা হয়। স্ত্রীসহ নিকটতম আত্মীয় স্বজনদের আইডি দিয়ে তিনি ঢাকা, কিশোরগঞ্জ, ভৈরব, সিলেট রুটের টিকেট কেটে কালোবাজারী করে বিক্রি করতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com