1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Title :

ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪, ১১.৪৯ এএম
  • ১৯৫ Time View

সবার আগে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। একদিন পর এবার বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আর্চারকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

যদিও কদিন আগে ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি নিশ্চিত করেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন জফরা আর্চার। শেষ পর্যন্ত হয়েছেও তাই।

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নতুন চমক টম হার্টলি। তিনি এখনও টি-টোয়েন্টির অভিষেক ক্যাপ পরেননি। এ ছাড়া আছেন আইপিএল মাতানো উইল জ্যাকস। রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর হয়ে গত রোববারও সেঞ্চুরি হাঁকিয়েছেন জ্যাকস। ৪১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সেদিনই বিশ্বকাপে থাকার জায়গা জোরাল করেন এই তরুণ।

এ ছাড়া আইপিএল অভিজ্ঞতার আদলেই দল সাজিয়েছে ইংলিশরা। আগামী ৩১ মে বিশ্বকাপ দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেবে ইংল্যান্ড। সেখানেই ৪ জুন নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংলিশরা। দলে নেই মারকুটে ওপেনার জেসন রয়। কিছুদিন আগে পারিবারিক কারণে আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। এবার নেই বিশ্বকাপ দলেও। এ ছাড়া আগেই জানিয়ে দেওয়া বেন স্টোকসকে অনুমিতভাবেই বিশ্বকাপে পাচ্ছে না ইংলিশরা।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড- জস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড, রিস টপলি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com