ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবএিফবি) মিসেস লুতফুন নিসা সৌদিয়া খানকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাসকে সহ সভাপতি (ফাইন্যান্স) পদে পুনর্নির্বাচিত করেছে। এছাড়া, ইঞ্জিনিয়ার রাজীব হায়দারকে নতুন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করেছে।
আইবএিফবি হলো একটি গবেষণা ও অ্যাডভোকেসি ভিত্তিক, নির্দলীয় এবং অলাভজনক জাতীয় পর্যায়ের ব্যবসায়িক ফোরাম। এ ফোরামে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং সম্পদ ও জ্ঞানভিত্তিক বিভিন্ন পেশার ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
মিসেস লুতফুন নিসা সৌদিয়া খান বাংলা ফোন লিমিটেড, নিউটন গ্রুপ এবং কমলিংক ইনফোটেক লিমিটেডের চেয়ারম্যান।
ইঞ্জিনিয়ার রাজীব হায়দার আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, অন্যদিকে, ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাস পাওয়ারট্র্যাক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।