1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মুস্তাফিজ

  • আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১.৫৬ পিএম
  • ১৯৯ Time View

‘খুনে মানসিকতা’র সানরাইজার্স হায়দরাবাদকে দাপট দেখিয়েই হারিয়েছে মুস্তাফিজুর রহমানদের চেন্নাই সুপার কিংস। ৭৮ রানে জেতা এই ম্যাচ দিয়েই যৌথভাবে এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বনে গেছেন ফিজ।

হায়দরাবাদের বিপক্ষে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। ২টি উইকেটই তিনি নেন নিজের তৃতীয় ওভারে। শাহবাজ আহমেদের পর কাটার মাস্টার শিকারে পরিণত করেন জয়দেব উনাদকাটকে। ২ উইকেট শিকারের ম্যাচে ২.৫ ওভারে ফিজ দেন ১৯ রান।

হায়দরাবাদের বিপক্ষে ২ উইকেট শিকার করার ফলে এবারের আসরে ৮ ম্যাচে ১৪ উইকেট হলো মুস্তাফিজের, যার গড় ২১.১৪ ও ইকোনমি ৯.৭৫। ফিজের সমানসংখ্যক উইকেট আছে জাসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেলের। ৯ ম্যাচে ১৭.০৭ গড়ে ১৪ উইকেট নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স পেসার, পাঞ্জাব কিংসের প্যাটেল ১৪ উইকেট নিয়েছেন ২৩.২৮ গড় ও ১০.১৮ ইউকোনমিতে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়ে এবারের আইপিএল শুরু করেছিলেন মুস্তাফিজ, গুজরাট টাইটান্সের বিপক্ষে পরের ম্যাচে নেন ২ উইকেট। নিজের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪৭ রান দিয়ে নেন ১ উইকেট। দ্বিতীয় বারের মতো ২ উইকেট পান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১টি ও লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দুই ম্যাচে ১টি করে উইকেট শিকার করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com