বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

মেসির গোলে জয়ে ফিরল মায়ামি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ Time View

স্পোর্টিং কেসির মুখোমুখি হওয়ার আগে পাঁচ ম্যাচ ধরে জয় পাচ্ছিল না ইন্টার মায়ামি। এর মধ্যে ৩টি ম্যাচেই হেরে বসে তারা। সবশেষ ম্যাচে হেরেছিল মন্টেরির বিপক্ষে। সেই মায়ামি লিওনেল মেসির গোলে জয়ে ফিরল।

রোববার (১৪ এপ্রিল) মেজর লিগ সকারে স্পোর্টিংকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি। ডেভিড বেকহামের দলের হয়ে গোল করেছেন দিয়েগো গোমেজ, মেসি ও লুইস সুয়ারেজ।

অ্যারোহেড স্টেডিয়ামে ৬ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। এ সময় এরিক থমি গোল করে স্পোর্টিংকে এগিয়ে নেন। ১৮ মিনিটে মেসির অ্যাসিস্ট ও দিয়েগোর গোলে সমতায় ফেরে মায়ামি।

৫১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মেসি, তাকে গোল করতে সহায়তা করেন ডেভিড রুইজ। এর ৭ মিনিট পর থমির গোলে সমতায় চলে আসে স্পোর্টিং। কিন্তু সুয়ারেজের গোল পূর্ণ তিন পয়েন্ট এনে দেয় মায়ামিকে।

এ জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স লিগে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মায়ামি। ওয়েস্টার্ন কনফারেন্স লিগে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে স্পোর্টিং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS