1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা মিথ্যা মামলায় পল্লী চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতা জালাল পাশাকে গ্রেপ্তারের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত ফাহাদ হোসেন কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১১.৩৯ এএম
  • ১৭০ Time View

আজ রোববার পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ। আর এই বৈশাখ বাঙালির সাথে ওতপ্রতভাবে জড়িয়ে আছে। বৈশাখ এবং বাঙালি যেন মিলেমিশে একাকার। এদিন সকালের পান্তা ভাত আর ইলিশ মাছ যেন বাঙালির এক ঐতিহ্য। হালখাতা উৎসব থেকে শুরু করে নতুন বছরের আনন্দটাই এই দিনের মূল আকর্ষণ।

পহেলা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের এই স্রোতে শামিল হয়েছেন দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসানও। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে গতকাল সাকিব লিখেছেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।’

বর্তমানে পরিবারের সঙ্গে আমেরিকাতে অবস্থান করছেন সাকিব। সেখানে স্ত্রী-সন্তানদের সঙ্গেই পালন করেছেন পবিত্র ঈদুল ফিতর। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেই পবিত্র মক্কা নগরীতে ওমরা হজ পালন করেছিলেন টাইগার এই অলারাউন্ডার। আমেরিকা থেকে কবে নাগাদ দেশে ফিরবেন সাকিব সেটি এখনো জানা যায়নি।

ধারণা করা হচ্ছে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগেই ফিরবেন দেশে। ২৮ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com