মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদে স্বাক্ষর এনসিপির রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা বাসীর

সুপার কাপের শিরোপা জিতল আল হিলাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ Time View

সৌদি সুপার কাপের ফাইনালে বৃহস্পতিবার (১১ এপ্রিল) আল ইত্তিহাদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জেতে নেইমারের দল আল হিলাল। যদিও নেইমার গ্যালারিতে বসে খেলা দেখেছেন। তবে আল ইত্তিহাদের হয়ে খেলেছেন করিম বেনজেমা।

ফাইনালে আল হিলালের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। অন্য দুটি গোল আসে সালেম আল দাওসারি ও নাসের আল দাওসারির পা থেকে। আল ইত্তিহাদের পক্ষে একমাত্র গোলটি করেছেন আবদেররাজ্জাক হামাদাল্লাহ।

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় হিলাল। দুর্দান্ত ফর্মে থাকা ম্যালকম দলকে এগিয়ে দেন। এরপর ২১ মিনিটে অবশ্য এক গোল দিয়ে ম্যাচে সমতায়ও ফিরেছিল ইত্তিহাদ। তবে প্রথম হাফ শেষ হওয়ার আগেই আল দাওসারির গোলে আবারো লিড পায় হিলাল।

দ্বিতীয় হাফে শুধুই ছিল আল হিলাল শো। ম্যাচ শেষের এক মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন ম্যালকম। আর বাড়ানো সময়ের ষষ্ট মিনিটে নাসের আল দাওসারির গোল হিলালকে বড় জয় উপহার দেন।

এই ম্যাচটিতে জিতে শীর্ষ প্রতিযোগিতার দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি টানা জয়ের রেকর্ড আরও বাড়িয়ে নিয়েছে আল হিলাল। রিয়াদের ক্লাবটি টানা জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ। এদিকে সুপার কাপ জেতা হিলালের সামনে চার শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে। যার একটি এই সুপার কাপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS