বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

দেশে আইসিসির সকল খেলা দেখাবে নাগরিক টিভি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২১২ Time View

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেদের পরিধি বাড়িয়ে দিতে অঞ্চলভেদে সম্প্রচার স্বত্ব বিক্রি করছে। তারই ধারায় বাংলাদেশে তাদের সকল টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। 

টিএসএম খেলা সম্প্রচার করবে নাগরিক টিভির মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে বাংলালিংকে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত টিএসএমের সঙ্গে চুক্তি করেছে তারা। 

টিএসএমের সঙ্গে চুক্তি প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘বাংলাদেশ অঞ্চলে আইসিসি ক্রিকেট স্বত্ব টিএসএমকে দিতে পেরে আমরা উচ্ছ্বসিত। সেখানে ক্রিকেটপাগল সমর্থক সংখ্যাটা বিশাল। এই বছরের শেষ দিকে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর হবে বাংলাদেশেই।  সম্প্রচারকদের সঙ্গে নিয়ে মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নেওয়া দারুণ সুযোগ এটি।’

এদিকে বাংলাদেশ অঞ্চলের স্বত্ব কিনতে পেরে রোমাঞ্চিত টিএসএমের প্রধান নির্বাহী এমডি মইনুল হক চৌধুরী। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘আগামী দুই বছরের জন্য সম্প্রচার ও ডিজিটাল স্বত্ব নিশ্চিত করতে পেরে আমরা রোমাঞ্চিত।’

‘বাংলাদেশ অঞ্চলে অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইসিসি টুর্নামেন্টের স্বত্ব কিনতে পারা আমাদের জন্য বিরাট অর্জন। নাগরিক টিভি ও বাংলালিংককে নিয়ে বাংলাদেশের ক্রিকেট পাগল সমর্থকদের জন্য খেলা সম্প্রচার করতে চাই।’ – আরও যোগ করেন তিনি।

আইসিসির সঙ্গে টিএসএমের এই চুক্তির আওতায় থাকবে আগামী দুই বছরের জন্য সকল আইসিসি টুর্নামেন্ট থাকবে। এগুলোর মধ্যে চলতি বছরে আছে নারী ও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া আগামী বছরের মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ থাকছে স্বত্বের আওতায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS