1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা মিথ্যা মামলায় পল্লী চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতা জালাল পাশাকে গ্রেপ্তারের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত ফাহাদ হোসেন কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

ভিসার আবেদন করলেন ২৩ ক্রিকেটার

  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১২.১৫ পিএম
  • ২২৮ Time View

মাত্র দুই মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব আসরের জন্য ইতোমধ্যে তোড়জোড় চালানো শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। বাংলাদেশও পিছিয়ে নেই। বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়রা এখন ব্যস্ত ভিসা সংগ্রহের কাজে। বিশ্বকাপের মূল দলে ১৫ জন রাখার নিয়ম থাকলেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন ২৩ জন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভিসা কার্যক্রম সারতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান ক্রিকেটাররা। এদিন ঢাকা প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ না থাকায় একসঙ্গেই যেতে পেরেছেন সবাই। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি দলের খেলোয়াড়দের বাইরে দূতাবাসে গেছেন আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, জাকির হাসান। ভিসার কাজ সারতে আইপিএল থেকে ফেরা মুস্তাফিজুর রহমানও ছিলেন দলের সঙ্গেই। 

আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আছে সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসানের। তাই এই ৫ জন এদিন ছিলেন না দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে। সব মিলিয়ে মোট ২৮ জন ক্রিকেটারের ভিসা প্রস্তুত রাখা হচ্ছে বিশ্ব আসরের আগে।

২৮ সদস্যের এই দলটা অনেকটা বিশ্বকাপের প্রাথমিক দলের মতোই। এখান থেকেই নির্বাচন করা হবে চূড়ান্ত ১৫ ক্রিকেটার। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ প্রসঙ্গে বলেন, ‘ভিসা তো ২৭-৩০ জনের মতো করে রাখা হচ্ছে। এখান থেকে চূড়ান্ত ১৫ জানতে পারবেন পরে। ঈদের পর নির্বাচক, কিছু খেলোয়াড়, ক্রিকেট অপারেশনস, আমরা সবাই বসব। আমরা রিভিউ করব।’  

বিশ্বকাপের আগে মাঠের ক্রিকেটে বেশ ব্যস্ত সময় কাটাবেন ক্রিকেটাররা। ঈদের ছুটিতে যাওয়ার আগে ৭ এপ্রিল পর্যন্ত প্রিমিয়ার লিগের খেলা চলবে। ১৫ এপ্রিল থেকে শুরু লিগের দশম রাউন্ড। প্রিমিয়ার লিগের ধকল শেষ হওয়ার আবার জিম্বাবুয়ে সিরিজ। সব ঠিক থাকলে ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে সিকান্দার রাজার দল। তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষ করে বিশ্বকাপের ঠিক আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

বিশ্বকাপের জন্য ভিসার আবেদন করেছেন যারা-

নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, হাসান মাহমুদ, লিটন দাস, তাওহিদ হৃদয়, খালেদ আহমেদ, জাকির হাসান।

আগে থেকেই ভিসা আছে যাদের-

সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com