1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম পরিচয়ে বসবাসকারীগণসহ দুর্বল জনগণের উপরনির্যাতন অবসানের লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হউন ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

আইপিএল রেখে হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজ

  • আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১১.৩৫ পিএম
  • ২৮৪ Time View

আইপিএলে চেন্নাই সুপার কিংসের ৩ ম্যাচের সবগুলোতেই খেলেছেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যে পার্পল ক্যাপও নিজের করে নিয়েছেন এই পেসার। তবে টুর্নামেন্টের মাঝপথে এবার হঠাৎ করে দেশে ফিরতে হয়েছে তাকে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে হঠাৎ করেই দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বিসিবির সূত্র থেকে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন তিনি।

ভিসার কাজ শেষ করতে অবশ্য বেশি সময় নেবেন না মুস্তাফিজ। সব ঠিক থাকলে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচের আগেই ফ্র্যাঞ্চাইজি দলটির সঙ্গে যোগ দেবেন কাটার মাস্টার।

এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৩ ম্যাচ পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন মুস্তাফিজ।

দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি পেসারকে পরের ম্যাচেও একাদশে পেতে চাইবে চেন্নাই। ৫ এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই খেলবে এবারের আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com