1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Title :

রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল

  • আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১১.০৩ পিএম
  • ২৬৩ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনের  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, জেলা পরিষদের সদস্য আনছার আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মাহবুবুর রহমান মেহের, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মাসুদ করিম, সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান হান্নান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শহিদুল্লাহ গাজী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com